ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাশকতার পরিকল্পনার অভিযোগ, ইবনে সিনার ২৬ কর্মী আটক

  • আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোরে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ওই ওষুধ কারখানা ও এর আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আব্দুল বাতেন, জয়নাল ফকির, পিয়ার আহমেদ, রমজান ফকির, দ্বীন ইসলাম ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ও কর্মচারী। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতার পরিকল্পনার অভিযোগ, ইবনে সিনার ২৬ কর্মী আটক

আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭