এফডিসিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারী কে এই রেজাউল
- আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / 330
আনন্দমেলা প্রতিবদেক
ছাত্র-জনতার রোষে বিদায় নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল বলে পরিচিত বিএফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল হক ভোল পাল্টে রাতারাতি হয়ে উঠলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এফডিসির নির্নায়ক! গ্রুপিংয়ের মূলহোতা এই রেজাউলের কর্মকান্ডে বহিরাগতদের প্রবেশে এমন চিত্রই ফুটে উঠেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, যারা বিএফডিসিতে এমডি হয়ে আসেন তাদের অনেকেরই চলচ্চিত্র নিয়ে পূর্বধারণা না থাকার সুযোগে দ্রুতই তিনি এমডিদের বিভ্রান্ত করতে এবং দুর্নীতিবাজদের স্বার্থসংরক্ষণে মতলববাজ পরামর্শ দিয়ে ধূম্রজাল তৈরি করে ঘোলাপানিতে মাছ শিকার করেন।
এছাড়া রেজাউল হকের বিরুদ্ধে পরিচালক উৎপাদনের দায়িত্বরত হয়ে অফিসিাল ও অভ্যন্তরীণ তথ্য চড়ামূল্যে বাজারে বিপণনের অভিযোগ বহুদিনের।
এফডিসি লসের মধ্যে থাকলেও ফ্যাসিস্ট সরকারের যোগসাজসে দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠা ৫ম গ্রেডের এই কর্মকর্তা ঢাকায় অন্তত অর্ধশত কোটি টাকার সহায়সম্পত্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে। পদমর্যাদা অনুপাতে অতিরিক্ত ঠাটবাট সেটার ইঙ্গিত দেয়। বিশেষ করে মুজিব বায়োপিক নির্মাণকালে চাহিদা অনুপাতে দ্বিগুণ গাড়িবহর দেখিয়ে ভাউচার করা ছিলো তার ওপেন সিক্রেট কাজ। তার বিরুদ্ধে এফডিসি সীমানা সংলগ্ন দোকান টেন্ডারবাজি নিয়েও উঠেছে একক কর্তৃত্বের অভিযোগ। নিজের পছন্দসই প্রার্থীকে টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে অশ্লীল সিনেমারোধে টাস্কফোর্স নিয়ে র্যাব তৎপর হয়ে উঠলে সে সুযোগে অশ্লীল প্রযোজকদের অর্থের বিনিময় রক্ষা করার মিশনে কামিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। এরপর শুরু করেছেন ডলার বাণিজ্যও! যা চাকরির বিধিবর্হিভূত।
বিডিসংবাদ/আতে


























