ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কন্যা আঁখির গানে শুরু আলমগীরের ছবির কাজ

  • আপডেট সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক আলমগীর। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন বাংলার দর্শক। প্রযোজনাতেও সুনাম আছে তার। অন্যরকম জনপ্রিয়তা পেয়েছেন পরিচালনাতেও। ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও কলকাতার জন্য ‘মায়ের আশীর্বাদ’ নামের পাঁচটি ছবি পরিচালনা করেছেন তিনি। সবকটি ছবিই ছিল ব্যবসা সফল।

অনেকদিনের নীরবতা ভেঙে আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন এই কিংবদন্তি অভিনেতা। এটি নির্মিত হবে দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত দুই বাংলার দর্শকদের জন্য। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এর গল্প ও চিত্রনাট্যও করেছেন আলমগীর।

তবে এখনও চূড়ান্ত হয়নি ছবির শিল্পীদের তালিকা। প্রাথমিকভাবে শোনা গেছে এতে বাংলাদেশের আরিফিন শুভ, পূর্ণিমা ও কলকাতার প্রসেনজিৎ ও পাওলি দামের নাম। পাত্র-পাত্রী ঠিক না হলেও থেমে নেই আলমগীর। তিনি এগিয়ে রাখছেন নিজের কাজ।

এরইমধ্যে তৈরি হলো ছবির একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন আলমগীরের কন্যা আঁখি আলমগীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘একটি সিনেমার গল্প’র প্রথম গানের রেকর্ডিং হয় এসআই টুটুলের স্টুডিওতে। টুটুলের সুর-সংগীতে গানটি লিখেছেন কবির বকুল।

গানটি নিয়ে আঁখি বলেন, ‘আব্বু তো অনেক বছর পর পরিচালনা করছেন। এর আগে আমি উনার দুটি ছবিতে গান করার সুযোগ পেয়েছি। আবারও আব্বুর ছবিতে গান করতে পেরে ভাল লাগছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কন্যা আঁখির গানে শুরু আলমগীরের ছবির কাজ

আপডেট সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭