ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর শংকা

  • আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবীয় উপকূলে নৌকা ডুবে দুই শতাধিক শরণার্থীর মৃত্যুর আশংকা করছে স্পেনের একটি ত্রাণসংস্থা। খবর বিবিসির।

প্রএকটিভা ওপেন আর্মস নামের সংস্থাটি জানিয়েছে, শতাধিক শরণার্থীবাহী দুটি নৌকা যেখানে ডুবেছে, তারা সেখান থেকে ভাসমান অবস্থায় পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।

লরা ল্যানুজা নামে এক উদ্ধারকর্মী জানান, উদ্ধার লাশগুলোর বয়স খুবই কম। তার আশংকা, যেভাবে গাদাগাদি করে মানব পাচারকারীরা শরণার্থীদের নৌকায় তোলেন, তাতে নিহতের সংখ্যা ২৪০ জন হতে পারে।

উদ্ধার কাজে সহায়তাকারী ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র পাঁচটি লাশ উদ্ধারের কথা জানিয়েছেন। ডুবে যাওয়া নৌকাটির আর কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ( আইওএম) জানায়, চলতি বছর এ পর্যন্ত ২০ হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এ সময় ডুবে মারা গেছে সাড়ে পাঁচ শতাধিক শরণার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর শংকা

আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭