ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলা: নিহত ১, আহত ১৩

  • আপডেট সময় : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ১৬ জনের হতাহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

ওহাইও রাজ্যের সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ঐ হামলাকারী। এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

রবিবার গুলির শব্দ শোনার পর ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সিনসিনাটি পুলিশ জানায়, এ ঘটনাকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।

সিনসিনাটি সহকারি পুলিশ প্রধান পল নিওডিগেট বলেন, এটি তদন্ত করতে যথেষ্ঠ সময় দরকার। তবে কাজ চলছে। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এ কর্মকর্তা।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরে বেলা ২টার দিকে সিনসিনাটি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ছবি পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক সন্ত্রাসী হামলার নিহত হন ৪৯ জন, আহত হন ৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলা: নিহত ১, আহত ১৩

আপডেট সময় : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭