ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘গণহত্যা দিবসের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে’

  • আপডেট সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 362
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধকে স্বীকার করে না বলেই ২৫ মার্চ গণহত্যা দিবসে তাদের কোন কর্মসূচি নেই।

বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করলেও ২৫ মার্চ তাঁদের কোন কর্মসূচি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ২৫ মার্চ পালন করে না, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এ বিষয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে।’

কাদের বলেন, বিএনপিকে দল হিসেবে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। তা না হলে তারা যে পাকিস্তানের চিন্তা ধারণ করে তা পরিষ্কার হয়ে যাবে।

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজাদ অফিস সংলগ্ন বালুর মাঠে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশে যে নৃশংস গণহত্যা শুরু করেছিল তা বিশ্বের যে কোন স্থানের গণহত্যাকে হার মানিয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ রুয়ান্ডা, আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনিয়াসহ বিশ্বে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশের গণহত্যাকেও সেভাবে স্বীকৃতি দেবে।

কাদের বলেন, ‘জাতিসংঘ ৯ ডিসেম্বরকে যেমন আন্তর্জাতিক গণহত্যা হিসেবে ঘোষণা করেছে তেমনি বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যাকেও স্বীকৃতি দিয়েছে। আমরাও জাতিসংঘসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোতেও আমাদের তথ্য-প্রমাণ উপস্থাপন করবো।’- বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘গণহত্যা দিবসের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে’

আপডেট সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭