ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

সিরিজ নিশ্চিত করতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলছে টাইগাররা। তার বদলে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো টস করলেন মেহেদী মিরাজ। এদিকে অভিষেক হয়েছে নাহিদ রানার।

আজ সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু বিকেল ৪টায়।

অভিষেকে টস ভাগ্য সাথেই ছিল মেহেদী মিরাজের। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের। তাতে যেন খেলা শুরুর আগেই খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ।

কেননা সিরিজে টস বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগের দুই ম্যাচেও দুই দলের অধিনায়ক টসে জিতে আগে ব্যাটিং নিয়েছন নির্দ্বিধায়। জয়ও এসেছে আগে ব্যাট করা দলের পক্ষে। আজকের ম্যাচেও তাই টস রাখতে পারে বড় ভূমিকা।

এদিকে চোটের কারণে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্তর বদলে একাদশে এসেছেন জাকির হাসান। সেই সাথে তাসকিন আহমেদকেও রাখা হয়নি একাদশে, তার জায়গায় অভিষেক হয়েছে নাহিদ রানার। বাদ বাকি সবাই ধরে রেখেছেন নিজেদের স্থান।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিজ নিশ্চিত করতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪