ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

অন্তু করিমের নতুন সূচনা

  • আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শোবিজে ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন ব্যবসা নিয়েও ব্যস্ত তারকারা। সেই তালিকায় রয়েছে মডেল ও অভিনেতা অন্তু করিমের নামও। সম্প্রতি তিনি থাইল্যান্ড থেকে ‘ফেনেল’ নামে নতুন একটি বিউটি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে এলেন। শুক্রবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘থাইল্যান্ড পন্য মেলা’য় অন্তু তার নতুন এই পণ্যটি উদ্বোধন করেন।

উদ্বোধনী এই অনুষ্ঠানে অন্তু ছাড়াও উপস্থিত ছিলেন সুয়েবাসাক দাংবুনরুয়েন (মিনিস্টার কাউন্সিলার অব থাই এম্বাসি), সিয়িও অন্তু করিম, মো. মহসিন ও সোহেল আহমেদ (ডিরেক্টর ফেনেল কসমেটিক্স, বাংলাদেশ), মেকাপ মানিয়াক বাই লিন্ডা (মেকাপ এক্সপার্ট ও বিউটি ব্লগার) ও থাই ব্যবসায়ীরা।

উদ্বোধন শেষে একটি ফ্যাশন শো- এর আয়োজন করা হয়। এর কোরিওগ্রাফি করেছেন লিনা খান।

অন্তু নিজের ব্যবসা প্রসঙ্গে বলেন, ‘আমি শোবিজের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা অনেক আগে থেকেই করছি। আমি পর্দায় খুব বেশি নিয়মিত নই। ব্যবসার ব্যস্ততা শেষে যতটুকু সময় পাই- এরমধ্যেই ভালো কাজগুলো করতে থাকি। তবে আমি শোবিজ ও ব্যবসার মধ্যে সমন্বয় রাখি। এই নতুন ব্যবসাটি আমার নতুন সূচনা বলা যায়। নতুন একটি স্বপ্ন নিয়ে পথচলা শুরু। আমার নতুন বিউটি প্রোডাক্টটি মান সম্মত একটি প্রোডাক্ট। ব্যবহার করলেই সবাই জানতে পারবেন।’

ব্যবসার পাশাপাশি শোবিজের ব্যস্ততা এখন কেমন চলছে? এমন প্রশ্নের উত্তরে অন্তু আরো বলেন, ‘চলছে ভালো। কিছুদিন আগে শহীদ ভাইয়ের একটি মিউজিক ভিডিও করলাম। এখন খণ্ড নাটক নিয়ে অল্প ব্যস্ততা চলছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তু করিমের নতুন সূচনা

আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭