ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইংল্যান্ডে বিস্ফোরণে কয়েকটি ভবন বিধ্বস্ত, আহত ৩৪

  • আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মেরসিসাইডে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণে কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে ৩৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৯টায় মেরসিসাইডের বেবিংটন থেকে ‘বড় ধরনের একটি ঘটনার’ কথা জানিয়ে জরুরি বিভাগে ফোন আসে। জরুরি বিভাগের কর্মীরা গিয়ে দেখেন, বাউন্ডারি রোডে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে।

এসব ভবনের মধ্যে শিশুদের একটি নাচের স্টুডিওও আছে, তবে ঘটনার সময় সেখানে কেউ ছিল না।

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) জানিয়েছে, আহতদের মেরসিসাইড ও চেস্টারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা বিস্ফোরণে বিধ্বস্ত ভবনগুলোর আশপাশের আরো কয়েকটি ভবন খালি করে প্রায় ২০ জনকে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে রেখেছে।

গুরুতর আহতদের লিভারপুলের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্যদের মেরসিসাইড ও চেষ্টারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় অনেক মানুষ বিস্ফোরণটির তীব্রতা টের পেয়েছেন। ঘটনাস্থলের নিকটবর্তী এক বাড়ির বাসিন্দা লিউ হপকিন্স জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় তাদের পুরো বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল।

তিনি বলেন, “পাঁচ, ছয় মাইল দূরের লোকজনকেও আমি চিনি। তারাও বিস্ফোরণের শব্দ শুনেছে। শব্দ শুনেই আমি দৌঁড়ে বাইরে যাই, তখন সব প্রতিবেশীরাই বাইরে বেরিয়ে এসেছে।”

নিকটবর্তী বেবিংটন রোডের দোকানি বিনো শান বলেন, “ওই ভবনটি উড়ে গেছে, আমার দরজাটিও ভেঙে গেছে। ভয়ঙ্কর অবস্থা, তবে বিস্ফোরণটি বড় হলেও আমি কোনো আগুন দেখিনি। পুলিশ বলেছে, গ্যাসের কারণে বিস্ফোরণটি হয়েছে।”

লিভারপুল ইকোর সাংবাদিক জশ প্যারি বিবিসিকে জানিয়েছেন, শিশুদের নাচের স্টুডিওটির পাশেই একটি চাইনিজ রেস্টুরেন্ট ছিল, বিস্ফোরণের সময় সেখানে অনেক খদ্দের ছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডে বিস্ফোরণে কয়েকটি ভবন বিধ্বস্ত, আহত ৩৪

আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭