ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি

অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামরিক আইন জারির ঘোষণা দেয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যসহ সাধারণ জনগণ।

বুধবার কোরীয় বার্তা সংস্থা ‘ইয়োনহাপের’ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান। তবে এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিরোধী দলীয় সংসদ সদস্যরা জানিয়েছে, তারা বুধবার ইউনের বিরুদ্ধে অভিশংসনের জন্য একটি বিল প্রস্তাব করার পরিকল্পনা করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিলের ভোট হবে।

বিরোধী দলের একজন সংসদ সদস্য জানিয়েছেন, প্রস্তাবের ওপর ভোট হলে আমরা জয়ী হবো। কারণ, সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সূত্র : ইয়োনহাপ/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪