ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

পার্লামেন্টের কর্মকর্তা রোন্ডা হুফাঙ্গা এএফপিকে বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে আমরা নিশ্চিত নই যে এরপর কী হবে।’

প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইন প্রণেতারা অনাস্থা ভোটে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করবেন।

সোভালেনির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন।

১৯ শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে।

দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে, টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।
২০০৬ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করে।

সেই সময়ে, টোঙ্গান রাজা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সামরিক কমান্ডার-ইন-চীফ হিসাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।

যদিও রাজতন্ত্র শেষ পর্যন্ত নির্বাচিত আইন প্রণেতাদের একটি মন্ত্রিসভায় তার অনেক দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়েছিল, তবে এর ক্ষমতা সম্পূর্ণভাবে কমানো হয়নি।

টোঙ্গার বংশানুক্রমিক রাজপরিবার এখনও দেশের ২৬ আসনের আইনসভায় নয়জন সদস্য নির্বাচন করে।

সোভালেনি ২০১৪ সালে প্রথম সংসদে নির্বাচিত হন এবং ২০১৪-১৭ থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তারপর ২০১৯ সালে শিক্ষামন্ত্রী হন।

২০২১ সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত পালন করেন ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪