ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হরিণাকুন্ডুতে খালের জায়গা দখল করে প্রভাবশালীদের মাছ চাষ ॥ অসুবিধার সম্মুখীন ১০ গ্রামের ৯০ হাজার মানুষ!

  • আপডেট সময় : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সরকারি কুমড় হড় নদের সেচ খালের বিভিন্ন জায়গা দখল করে এলাকার প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। ফলে এলাকার ১০টি গ্রামের ৯০হাজার সাধারন মানুষ সেচ খালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন খাল দখলের কথা স্বীকার করে অবিলম্বে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন।

সরেজমিন গিয়ে জানা গেছে. ব্রিটিশ আমলে এলাকা জনসাধারনের পানিজলের সুবিধার্থে জমিদার বিভুতভুশন দেবনাথ রায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের গাড়াবাড়িয়া, ষড়াবাড়িয়া, শ্রীপলতলা, সোনারদাড়ি, রাধা নগর, ঘোপপাড়া সহ ১০টি গ্রামের মধ্যে দিয়ে খনন করে কুমড় হড়ের সেচ খালটি নবগঙ্গা নদীতে সংযোগ করে দেন।

খননের পর থেকে এলাকার কৃষকেরা খালের পানি ব্যবহার করে ফসললাদি উৎপাদনসহ কৃষির বিভিন্ন কাজে লাগাতেন। অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এলাকার প্রভাবশালী আবু জাবের,বকুল ও মুকুল বিভিন্ন জায়গায় বাধঁ নির্মান করার কারনে পানির প্রবাহ আর নেই। প্রতিবছর ভরা মৌসুমে পানি প্লাবিত হয়ে মানুষের দুভোর্গ নেমে আসে। বর্তমানে সেচ খালটি শুকিয়ে গেছে। এখন এখানে গবাদি পশু চরানো হচ্ছে।

এলাকাবাসী সরকারি এই সেচ খালের জায়গা উদ্ধারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু এখানো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এলাকাবাসী অবিলম্বে সরকারি সেচ খালের জায়গা দখলমুক্ত করে খালটি পুনঃ খননের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিণাকুন্ডুতে খালের জায়গা দখল করে প্রভাবশালীদের মাছ চাষ ॥ অসুবিধার সম্মুখীন ১০ গ্রামের ৯০ হাজার মানুষ!

আপডেট সময় : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭