চট্টগ্রামের মুরাদপুরে আগুনে পুড়ে গেছে ৮০ বসতঘর
- আপডেট সময় : ০৪:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
- / 229
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মুরাদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার ২৮ মার্চ বেলা ১২টার দিকে নগরীর মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার পাশে চেয়ারম্যান কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মুরাদপুরের চেয়ারম্যান কলোনিতে বেলা ১১ টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের খবরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের (চন্দনপুরা, আগ্রাবাদ, কালুঘাট ও বায়েজিদ) গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ড ও উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দীর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই এলাকার স্থানীয় মামুনুল ইসলাম গং এর মালিকানাধীন ৮০টি ছোট ছোট কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে ৮ লাখ টাকার ক্ষতিও হলেও প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে মুরাদপুরের চেয়ারম্যান কলোনির ছোট ছোট ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।


























