ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

এবাররে বিপিএলে প্রথম ২০০ খুলনার

  • আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জমে উঠতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের প্রথম দুই ম্যাচে রান বন্যার পর তৃতীয় ম্যাচে এসেই মিললো দুই শ’-এর দেখা। প্রথম দল হিসেবে বিপিএলের একাদশতম আসরে দুই শতাধিক রান তুললো খুলনা টাইগার্স।

মঙ্গলবার আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৩ রান তুলেছে খুলনা। উইলিয়াম বসিস্তো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে এত বড় পুঁজি পায় তারা।

ওপেনাররা ইনিংস বড় করতে না পারলেও একটা ভিত গড়ে দিয়ে যান। মোহাম্মদ নাইম ১৭ বলে ২৬ ও মেহেদী মিরাজ ফেরেন ১৮ বলে ১৮ করে। তবে থিতু হতে পারেননি ইবরাহীম জাদরান (৬) ও আফিফ হোসেন (৮)।

কিন্তু উইলিয়াম বসিস্তোকে নিয়ে সব সামলে নেন মাহিদুল। ১৪.২ ওভারে ১১৭ রানে ৪ উইকেট থেকে শেষ ৫.৪ ওভারে ৮৬ রান যোগ করেন। যেখানে বড় ভূমিকা মাহিদুলের, খেলেন ২২ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস।

ভালো খেলেন বসিস্তোও। অপরাজিত থাকেন ৫০ বলে ৭৫ করে। চট্টগ্রামের হয়ে আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ নেন দু’টি করে উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবাররে বিপিএলে প্রথম ২০০ খুলনার

আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪