ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সংঘাত ও সন্ত্রাস মোকাবেলায় বৈঠকে বসছেন আরব নেতারা

  • আপডেট সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরব নেতারা বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে বুধবার জর্ডানে মিলিত হচ্ছেন। তবে তাদের বৈঠক থেকে এ অঞ্চলের সংঘাত বা সন্ত্রাস মোকাবেলায় বড় ধরনের তেমন কোন অগ্রগতির আশা করা হচ্ছে না।
ডেড সী উপকূলের সইমেহতে গ্রিনিচ মান সময় ০৯০০ টা থেকে তাদের এ বৈঠক শুরু হতে যাচ্ছে। এতে যোগ দিতে যাওয়া আরব লীগের ২২ নেতার মধ্যে সৌদি আরবের বাদশাহ সালমান রয়েছেন।
জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস এবং সিরিয়া বিষয়ক তার বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জর্ডানের তথ্য মন্ত্রী জানান, সম্মেলনে সিরিয়া, ইরাক ও ইয়েমেন যুদ্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নেতাদের আলোচনা করার কথা রয়েছে।
আল-কুদস সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের প্রধান ওরাইব আল-রান্টাবি বলেন, ‘ আমি মনে করি না এ সম্মেলন আগের আরব সম্মেলনগুলো থেকে আলাদা কিছু হবে।’
তিনি বলেন, বছরের পর বছর ধরে নানা বিরোধের কারণে আরব অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া দূর্বল হয়ে পড়েছে এবং অনেক বিভক্তি দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংঘাত ও সন্ত্রাস মোকাবেলায় বৈঠকে বসছেন আরব নেতারা

আপডেট সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭