ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এরশাদের তিন মামলার আপিল শুনানি বৃহস্পতিবার

  • আপডেট সময় : ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলার সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও সরকারের পৃথক তিনটি আপিলের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করে দেয়।

এর আগে সোমবার এ সংক্রান্ত মামলার নথি বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রসঙ্গত, তিন বছরের সাজার রায় বাতিল চেয়ে করা এরশাদের আপিলের ওপর রায় ঘোষণার জন্য গত বৃহস্পতিবার দিন ধার্য ছিলো। কিন্তু ওইদিন রায় ঘোষণা না করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস এক আদেশে বলেন, মামলার নথিপত্রে দেখা যাচ্ছে যে, ১৯৯২ সালেই সাজা বৃদ্ধির জন্য সরকার দুটি আপিল করেছিলো। এছাড়া সাজা বাতিল চেয়ে আরেকটি আপিল করেন এরশাদ। একটি রায় থেকে তিনটি আপিলের উদ্ভব হয়েছে। এগুলোর একসঙ্গে শুনানি হওয়া উচিত। এ অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় আদেশ দানের জন্য তিনটি আপিলসহ মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো। এরপরপর ওই নথি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। প্রধান বিচারপতি ওই তিনটি আপিল শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের ওই বেঞ্চে পাঠিয়ে দেন।

রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়া ও জ্ঞাত আয় বহিভর্‚ত সম্পদ থাকার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৭৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিলো। এই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিম্ন আদালত এরশাদকে তিন বছরের সাজা দেয়। এই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ।

পাশাপাশি নিম্নআদালতের দেয়া সাজা পর্যাপ্ত নয় মর্মে হাইকোর্টে ওই বছরই আরো দুটি আপিল করে সরকার। তিনটি আপিলটি দুই যুগ ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। গতবছর দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়ে দ্রুত শুনানির জন্য আবেদন জানায়। এরপরই এরশাদের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। গত ৯ মার্চ হাইকোর্ট শুনানি শেষে ২৩ মার্চ রায়ের জন্য দিন ধার্য করে দেন। কিস্তু রায় হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এরশাদের তিন মামলার আপিল শুনানি বৃহস্পতিবার

আপডেট সময় : ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭