ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 203
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে হাড়কাঁপানো শীতে কাঁপছে জেলার বাসিন্দারা। সকাল থেকে কুয়াশা তেমন না থাকলেও কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।তথ্যটি বাসস’কে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।

স্থানীয়রা জানান, সকাল ১০টার পর থেকে সূর্য উঠতে দেখা গেছে। তবে হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন থেকে সামান্য সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়তে থাকে।

এদিকে, এই শীতে বিপাকে পড়তে হচ্ছে নিম্নআয়ের ও কৃষিজীবী মানুষদের । জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা কাপড় পরে সাইকেল অথবা পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এ ছাড়াও জেলায় এখন বোরো ধান রোপণের মৌসুম চলছে। শীতের কারণে ধান রোপণে কিছুটা কষ্টসাধ্য হচ্ছে কৃষকদের।

সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক আজিজার রহমান বলেন, ‘গত দুই দিন ধরে সামান্য সময়ের জন্য রোদের দেখা পাওয়া যাচ্ছে। তবে কৃষি কাজের জন্য সকালে জমিতে নামা যাচ্ছে না ঠাণ্ডার কারণে। পানিতে পা দিলে মনে হয় হাত-পা বরফের মতো ঠাণ্ডা হয়ে যাচ্ছে। আর এখন ধান লাগানোর কাজ চলছে। এই ঠাণ্ডায় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কাজে নামা যায় না।

বড়বাড়ী শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক মনসুর আলী বলেন, আজকে সকাল থেকে কুয়াশা কম। তবে বাতাস হচ্ছে। এই কারণে শীত বেশি অনুভব হচ্ছে। বিকালের পর থেকে আরও বেশি শীত পড়ে। তখন রিকশা চালানো খুব সমস্যা হয়ে পড়ে।

এদিকে, শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫