ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানাল ভারত

  • আপডেট সময় : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্বে দিয়েছেন, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই তলবের ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জয়সওয়াল ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করে ভারত। সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে।

‘তবে, দুঃখজনকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমাদের দায়ী করে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশ কর্তৃপক্ষ, যাতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের এসব বক্তব্যই পরিস্থিতি ক্রমশ নেতিবাচক হওয়ার জন্য দায়ী,’ বলেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন। সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ভালো কিছু বয়ে আনবে না।’

রণধীর জয়সওয়াল আরো বলেন, ‘পারস্পরিক ভালো হয়, এমন সম্পর্কের জন্য যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই সময় বাংলাদেশ পরিস্থিতির অবনতি না ঘটিয়ে একই রকম প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’
সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানাল ভারত

আপডেট সময় : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫