ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র, নিষ্পত্তি হয়নি শিরোপার

  • আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জিতলেই শিরোপা, এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব- ২০ চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এমন উপলক্ষের ম্যাচে জেতেনি কেউ। ড্র হয়েছে ১-১ গোলে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচে ফল না আসায় বাড়ছে শিরোপা নিষ্পত্তির অপেক্ষা। দুই দলের পয়েন্টই এখন সমান ১০। ফলে এখন শেষ ম্যাচের উপর নির্ভর করছে শিরোপা ভাগ্য।

গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছিল হলুদ জার্সিধারীরা। ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। অন্যদিকে আত্মবিশ্বাসের পাহাড় নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে কেউ পারেনি লক্ষ্যে পৌঁছাতে।

ফলে দুই দলের পয়েন্ট এখন সমান ১০। শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ম্যাচগুলোর উপর নির্ভর করবে কী হতে চলেছে, শিরোপা উঠছে কার হাতে।

কারাকাস আজ শুক্রবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বলদখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। বিপরীতে পুরো উল্টো চিত্র ছিল ব্রাজিলের। তেমন একটা সুবিধা করতে পারেনি তারা।

ভালো খেলার পুরস্কার প্রথমার্ধেই পায় আলবিসেলেস্তারা। গোল করেন ক্লদিও এচেভেরি। গোলটা আসে পেনাল্টি থেকে। ম্যাচের ৩৮ মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করার সব রকম চেষ্টাই করে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যেতে থাকে তাদের আক্রমণ। অন্যদিকে তখনো নিজেদের পুরোপুরি গুছিয়ে তুলতে পারেনি সেলেসাওরা।

অবশেষে ব্রাজিলকে দেখা দেয় ছন্দে। ৭৮তম মিনিটে এসে ম্যাচে ফেরে তারা। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান। তাতে জমে উঠে খেলা। আরো আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল।

তবে শেষ পর্যন্ত ব্রাজিল বা আর্জেন্টিনা কেউ আর গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। সেই সাথে বাড়ে শিরোপার অপেক্ষা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র, নিষ্পত্তি হয়নি শিরোপার

আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫