ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রিজওয়ান-শাকিলকে হারিয়ে বিপদে পাকিস্তান

  • আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না মোহাম্মদ রিজওয়ান। সৌদ শাকিলের সাথে তার গড়ে উঠা শতাধিক রানের জুটি ভেঙেছেন অক্ষর প্যাটেল। রিজওয়ান থেমেছেন ৭৭ বলে ৪৬ করে।

রিজওয়ান ফেরার পর সৌদ শাকিলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭৬ বলে ৬২ করে হার্দিক পান্ডিয়ার শিকার তিনি। তাতে ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এখন ৪ উইকেটে ১৬০ রান।

এর আগে সুবিধা করতে পারেনি পাকিস্তানের উদ্বোধনী জুটি। ইমাম উল হক ২৬ বলে মাত্র ১০ রান করেন। তবে তার আগেই ফেরেন বাবর আজম। সমান ২৬ বল খেলে করেন ২৩ রান। ৪৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রোববার দুবাইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে বাবর আজমের দল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিজওয়ান-শাকিলকে হারিয়ে বিপদে পাকিস্তান

আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫