সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- আপডেট সময় : ০১:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 137
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর কামাক্ষা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
ওসি বলেন, কোন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে না পারলেও মোটরসাইকেলটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল। সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস




















