ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবারো ব্রাইটনে আটকা ম্যানসিটি

  • আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাজে সময় এখনো তাড়া করছে ম্যানচেস্টার সিটিকে। যা কাটিয়ে উঠা যায়নি গতরাতেও, শনিবার রাতে ফের জয়হীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার ঘরের মাঠ ইতিহাদে সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন।

শিরোপা স্বপ্ন শেষ হয়েছে আরো আগেই। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জ এখন কেবল সেরা চারে টিকে থাকার। সেই লড়াইটাও খুব একটা সহজ হচ্ছে গার্দিওয়ালার শিষ্যদের।

এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ।

অবশ্য ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই বসেছিল ম্যানসিটি। ব্রাইটনের মাঠে হেরেছিল ২-১ গোলে। সেই ক্ষতে এবারও প্রলেপ দিতে পারল না গত চারবারের লিগ চ্যাম্পিয়নরা। তাতে লিগ টেবিলের পাঁচে চলে গেছে তারা।

ঘরের মাঠে আজ শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সিটি। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সিটির জালে বল জড়ায় ব্রাইটন। যদিও ফাউলের সংকেত থাকায় সেই যাত্রায় উদ্ধার হয় সিটি। এরপরই ঘুরে দাঁড়িয়ে গোল আদায় করে নেয় তারা।

১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। ওমার মার্মাউশ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। তাদের এগিয়ে থাকার আনন্দ অবশ্য ১০ মিনিটেই শেষ হয়।

চমৎকার ফ্রি কিকে রক্ষণ দেয়াল ভেদ করে সমতা টানেন একুয়েডরের ডিফেন্ডার এস্তুপিনান। তবে বিরতির আগেই ৩৯ মিনিটে ফের লিড নেয় সিটি। এবার দলটির হয়ে গোল করেন ওমর মারমুশ। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি ব্রাইটন। ৪৮তম মিনিটে আবার সমতায় ফেরে তারা। আত্মঘাতী গোলে ব্রাইটনকে ম্যাচে ফেরান সিটি ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ। খেলায় ২-২ সমতা।

ম্যাচে সমতা ফেরার পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। আক্রমণ, প্রতি-আক্রমণে জমিয়ে তুলে লড়াই। তবে উভয় দল একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার মহড়ায় আর পায়নি কেউ গোলের দেখা।

ফলে পয়েন্ট ভাগাভাগি করেই ছাড়তে হয়েছে মাঠ। তাতে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের পাঁচেই থাকল সিটি। আর সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল ব্রাইটন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো ব্রাইটনে আটকা ম্যানসিটি

আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫