ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ট্রাম্পের শুল্কারোপের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হবে, এ ব্যাপারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি সামাল দেয়া খুব বেশি কঠিন হবে না।

তিনি বলেন, বাংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে এই শুল্ক আরোপের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।

আজ রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির ওপর খুব বড় কোনো প্রভাব ফেলবে না। এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশী পণ্যের বাজারে প্রবেশে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এর প্রভাব মোকাবিলা করা খুব কঠিন হবে না বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেশ ভালো ছিল। মার্চ মাসে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এর ফলে দেশের রিজার্ভও বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন যে ঈদ উপলক্ষে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করেছে এবং দেশের অর্থনীতি সাময়িক সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের শুল্কারোপের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫