ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হিচকি দিয়ে রানির কামব্যাক

  • আপডেট সময় : ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদিরা হওয়ার কারণ গত আড়াই বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন রানি মুখোপাধ্যায়। তাকে শেষ বার দেখা গিয়েছিল ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’ সিনেমায়। এ বার কামব্যাক। যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিচকি’ দিয়ে ফের সিলভার স্ক্রিনে ফিরছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেই সিনেমার শুটিং।

গত মাসে জন্মদিনে প্রথম যশরাজ ফিল্মসের ফেসবুক থেকে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাট করতে দেখা গেছে এই নায়িকাকে। সেখানে রানি জানিয়েছেন কেন খুব একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তাকে। কেনই বা ছোট্ট আদিরার ছবি ওয়েব ওয়ার্ল্ডে একেবারেই প্রকাশ করতে চান না তিনি।

রানির কথায়, ‘আমি সোশ্যাল মিডিয়াতে নেই। যখন আমার অনুরাগীরা ছবি শেয়ার করতে বলেন তখন তাদের না বলতে খারাপই লাগে। কিন্তু আমার স্বামী আদিত্য খুব প্রাইভেট পার্সন। ও একেবারেই চায় না আদিরার ছবি আমি শেয়ার করি। আর আদিত্যর এই ভাবনাটাকে আমি সম্মান করি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিচকি দিয়ে রানির কামব্যাক

আপডেট সময় : ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭