ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ল অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর বিদেশি কূটনীতির আবর্তে আচ্ছন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা জাইমা রহমানের জাতিসংঘে চাকরি নিয়ে বিভ্রান্তি দূর করলেন মাহ্দী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় শাহজালালে ৮১ লিটার বিদেশি মদসহ দুই যাত্রী আটক সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর জামিন মঞ্জুর মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ইআবি উপাচার্যের বিশেষ বৈঠক নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

তৃতীয় দিনেও বন্ধ রয়েছে বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল

  • আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • / 438
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো: শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বন্ধ থাকা বাস চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় তৃতীয় দিনেও যাত্রীরা ভোগান্তির মধ্য দিয়েই এ রুটে চলাচল করছে।

গত শুক্রবার বিকেল থেকে বরিশাল থেকে পটুয়াখালী, বাউফল, কুয়াকাটা, বরগুনা এবং এসব রুট থেকে বরিশালে সরাসরি কোন বাস চলাচল করছে না। তবে পটুয়াখালী মালিক সমিতির বাস লেবুখালি ফেরির দুমকি প্রান্ত পর্যন্ত এবং বরিশাল মালিক সমিতির বাস লেবখালি ফেরির বাকেরগঞ্জ প্রান্ত পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছে। পরে যাত্রীদের নিজস্ব পন্থায় ফেরি নয়তো খেয়া দিয়ে পায়রা নদী পাড় হয়ে অপর প্রান্তে গিয়ে বাসে উঠে গন্তব্যে যেতে হচ্ছে।

শুক্রবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত এভাবেই বাস চলাচল করছে বলে জানিয়েছেন বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ডের মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি জানান, সরাসরি বাস চলাচল করতে না পারায় লেবুখালি ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের পক্ষ থেকে শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। বরিশাল রেঞ্জের ডিআইজি পটুয়াখালী জেলার এসপিকে বিষয়টি দেখার জন্য বলেছেন।

শ্রমিকরা জানায়, যাত্রী তোলাকে কেন্দ্র করে বরিশাল মালিক সমিতির নিউ আমান পরিবহনের সুপারভাইজারকে বৃহষ্পতিবার মারধর করে পটুয়াখালী মালিক সমিতির নিউ পর্যটন নামের একটি বাসের স্টাফরা। পরবর্তীতে নিউ পর্যটন গাড়িটি যাত্রী নিয়ে বৃহষ্পতিবার বিকেলে বরিশাল রুপাতরী বাসস্ট্যান্ডে আসলে পূর্ব ঘটনার জের ধরে ওই বাসের স্টাফদের মারধর করা হয়। এরপর থেকেই দুই জেলা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পাশাপাশি কোন শ্রমিক ইউনিয়নই এক জেলার বাস অন্য জেলায় যেতে বা আসতে দিচ্ছে না। বরিশাল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চলছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল শ্রমিক ইউনিয়নের নেতারা পটুয়াখালীতে যাবেন এ বিষয়ে সেখান শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলার জন্য।

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা জানান, শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার জের ধরে শ্রমিকরাই সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে মালিক সমিতিকে বাস শ্রমিক নেতারা কিছুই অবহিত করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয় দিনেও বন্ধ রয়েছে বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল

আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭