ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

প্রধান উপদেষ্টার রোডম্যাপে প্রত্যাশা পূরণ হয়নি: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের এপ্রিল মাস বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের বরাবরই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনগণের প্রত্যাশাও তাই ছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, তা বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়।

ঈদুল আযহা উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে (এপ্রিল) প্রচন্ড গরম, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রমজানের পরপরই এবং পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। এছাড়া নির্বাচনের প্রচারণা করতে হবে রমজান মাসে, এটা খুব ডিফিকাল্ট হবে। আমরা মনে করি, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটা জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার রোডম্যাপে প্রত্যাশা পূরণ হয়নি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫