ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

খাগড়াছড়িতে বৈসাবির বরাদ্দ হরিলুটের অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • / 345
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে বৈসাবি উপলক্ষে সরকারের দেওয়া জেলা পরিষদের এগার’শ মেট্টিক টন খাদ্য শস্য ও ২৫ লক্ষ টাকা হরিলুটের করার অভিযোগ এনে প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

জানা গেছে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম সমর্থিতরা ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে দলীয় কার্যালয়ের সামনে বৈসাবি উদযাপনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সরকারে দেয়া এগার শ মেট্টিক টন খাদ্য শস্য ও ২৫ লক্ষ টাকা হরিলুটের অভিযোগ তুলে তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অচিরেই জেলা পরিষদের খাদ্যশস্য ও বৈসাবি বরাদ্দের অর্থ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানান।

পাহাড়ী সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি(বৈসু, সাংগ্রাই, বিঝু)কে ঘিরে পাহাড়ী জনগোষ্ঠী যেন উৎসবমুখর পরিবেশে বৈসাবি উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার অর্থ বরাদ্দ দিয়ে আসছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত দু’বছর ধরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগে গ্রুপিং তৈরী হওয়ায় বৈসাবি উদযাপন নিয়েও চলছে আনন্দ আর ক্ষোভের প্রতিফলন। জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিতরা রয়েছে পার্বত্য জেলা পরিষদে। অন্যদিকে জাহেদুল আলমের নেতৃত্বে থাকারা সকল সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে বৈসাবির বরাদ্দ হরিলুটের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭