ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ

  • আপডেট সময় : ১১:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার বেলা ১১টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পারে ভিড়তে শুরু করেছে।

আজ সকালে তিন নম্বর সতর্কসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। একইভাবে চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

ইউএনও মো. আলাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এছাড়া নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১১:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫