ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ

  • আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় আজ শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত ১ হাজার ৭৬০ জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরো ৭৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরাইলি বাহিনীর গুলিতে।

গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল।

এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ

আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫