ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫

  • আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 92
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তানজানিয়ায় সোনার খনি ধসের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানান।

দার এস সালাম থেকে এএফপি জানায়, গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনিয়াঙ্গা অঞ্চলের নয়নদোলওয়া সোনার খনিতে দুর্ঘটনাটি ঘটে। রাজধানী দোদোমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্থানটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু বলেন, ‘খনিতে কর্মরত আমাদের ২৫ জন নাগরিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘চলমান উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দমকল ও উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করবে।’

শিনিয়াঙ্গার আঞ্চলিক কমিশনার এ ঘটনায় সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, ‘এরকম দুর্ঘটনা কেউই আশা করেনি। সবাই শান্ত থাকুন এবং চলমান উদ্ধারকাজে সহযোগিতা করুন।’

তিনি আরো বলেন, ‘চাপা পড়ার আগে ওই লোকজন খনি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ছিলেন।’

তানজানিয়া এই অঞ্চলে সোনা উৎপাদনকারী চতুর্থ বৃহত্তম দেশ। দেশটিতে সোনার খনিতে দুর্ঘটনা নতুন নয়। খনি শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজে নেমে মাঝেমাঝেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হন।

গত বছরের জানুয়ারিতে অন্য একটি খনিতে ভূমিধসে ২২ শ্রমিকের প্রাণহানি ঘটে। তার আগে ২০১৭ সালে খনি ধসে আটকা পড়ার দুদিন পর ১৫ জনকে উদ্ধার করা হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫

আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫