ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে: গয়েশ্বর

  • আপডেট সময় : ১১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের আমলে সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে।

গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।’

আজ শনিবার রাজধানীর শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের সবাই নির্যাতিত, কিন্তু বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে গৃহহীন করা হয়েছে। খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য, এমন কোনো কাজ নেই তারা করেনি।’

নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য। নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, সংস্কার বিচার নিয়ে, এগুলো চলমান প্রক্রিয়া।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে: গয়েশ্বর

আপডেট সময় : ১১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫