ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ব্যর্থতার প্রমাণ দিয়েছে : হানিফ

  • আপডেট সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অহেতুক মিথ্যাচারের মাধ্যমে বিএনপি জনগণের কাছে নিজেদের ‘মানসিক প্রতিবন্ধী’ হিসেবে প্রতিষ্ঠিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার হানিফের নেতৃত্বে পাহাড়ি ঢলে প্লাবিত হাওরাঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ উপলক্ষেই আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে। সরকারের উন্নয়ন পদক্ষেপ নিয়ে অহেতুক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত্রি ছাড়াচ্ছে।

তিনি বলেন, ‘এসব করে দলটি মানসিক প্রতিবন্ধী হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিকারগ্রস্ত ও দেউলিয়া হয়ে গেছে।’

এ সময় দায়িত্বশীল দল হিসেবে বিএনপিকে সরকারের পাশে থেকে দুর্গত মানুষকে সহায়তা করার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না, এটা তাদের বিষয়। তবে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। আমরা আশা করি, বিএনপি ওই নির্বাচনে এসে জনগণের কাছে নিজেদের আস্থার পরীক্ষা দেবে।’

হাওর নিয়ে হানিফ বলেন, হাওরে বাঁধ নির্মাণে কারও গাফলতি থাকলে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমেদ হোসেন, সুজিত রায় নন্দী, সামছুন্নাহার চাঁপা, রোকেয়া সুলতানা, রেমন আরেং, এসএম কামাল হোসেন, গোলাম রব্বানী চিনু, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাপ, মারুফা আক্তার পপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ব্যর্থতার প্রমাণ দিয়েছে : হানিফ

আপডেট সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭