ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য

  • আপডেট সময় : ১১:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 78
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পেন্টাগনের একজন কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, টেক্সাস ন্যাশনাল গার্ডের ২ শতাধিক সৈন্য ইলিনয়ে পৌঁছেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় সেনা পাঠিয়েছেন এবং মেমফিসের পাশাপাশি শিকাগো ও পোর্টল্যান্ডেও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

আদালত বাধা সৃষ্টি করলে জরুরি ক্ষমতা প্রয়োগ করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শহরগুলোকে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে অস্থিরতা এবং ওয়াশিংটনে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের নির্দেশ দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, ফেডারেল কার্যক্রম, কর্মী এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য টেক্সাস থেকে সৈন্যদের ইলিনয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের দুই মাসের জন্য মোতায়েন করা হয়েছে।

গতকাল শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলউডের একটি সামরিক স্থাপনায় সৈন্যদের দেখা গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য

আপডেট সময় : ১১:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫