ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো

  • আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী পর্তুগীজ এই সুপারস্টারের সম্পদের মোট পরিমান ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় এবার স্থান করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী পর্তুগীজ এই সুপারস্টারের সম্পদের মোট পরিমান ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো এ বছরের শুরুতে সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসরর সাথে ৪০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করেছেন। এ কারণেই তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরমানি ও নাইকির সাথে করমুক্ত চুক্তিও তার সম্পদের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করেছে।

বহু বছর ধরে রোনালদো ও তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিভিন্ন ক্লাবে প্রায় সম পরিমাণ বেতন পেয়ে আসছিলেন। ২০২৩ সালে রোনালদো সৌদি পেশাদার লিগে নাম লেখানোর পর থেকে দু’জনের বেতনে বিশাল পার্থক্য চোখে পড়ে।

ব্লুমবার্গ ইনডেক্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন বাবদ ৫৫০ মিলিয়ন কোটি ডলারের বেশি আয় করেছেন। তার আয়কে চুক্তি ও স্পনসরশিপভিত্তিক ভাবে বিশ্লেষন করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সাথে এক দশকব্যাপী চুক্তি। নাইকির সাথে রোনাল্ডোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার।

এছাড়া আরমানি, ক্যাস্ট্রল ও অন্যান্য বড় কিছু ব্র্যান্ডের সাথে সব মিলিয়ে ১৭৫ মিলিয়ন ডলারের পার্টনারশীপ রয়েছে রোনালদোর।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আলুনাসরে যোগ দেয়ার পরই তিনি ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে ওঠেন। সৌদি ক্লাবটিতে তার বার্ষিক বেতন প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫ মিলিয়ন ডলার)। সাথে রয়েছে বোনাস ও ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো

আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫