ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: ৫ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ

  • আপডেট সময় : ১১:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে। অনুষ্ঠানটি বিদ্যুৎ ভবনে আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়, স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সমঝোতা অনুযায়ী কাজ করবে তারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভের লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে। সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থপানের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: ৫ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ

আপডেট সময় : ১১:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫