ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা

  • আপডেট সময় : ১০:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ডেলিভারি করেছে দু’দলের স্পিনাররা। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্ব রেকর্ড।

২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা। আজকের ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকী ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।

এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলংকা ও জিম্বাবুয়ের স্পিনাররা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা

আপডেট সময় : ১০:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫