ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

কক্সবাজার পৌরসভার মেয়র পদ নিয়ে সরওয়ার-মাবুর টানাটানি

  • আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / 475
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার পৌরসভার মেয়র পদ নিয়ে নির্বাচিত মেয়র সরওয়ার কামাল ও ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর মধ্যে রশিটানাটানি দিনদিন চরম আকার ধারণ করছে। উদ্ভট পরিস্থিতিতে পৌরবাসী কাঙ্খিত নাগরিক সেবা প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে।

বহিস্কৃত মেয়র সরওয়ার কামালের বিরুদ্ধে ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী নিয়ে অবৈধ উপায়ে মেয়রের চেয়ার দখল চেষ্টার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত মেয়র মাবু বাদী হয়ে জিডি (নং-১৮৬১) করেন। অপরদিকে ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন মেয়র সরওয়ার কামাল। ওই অভিযোগে তাকে (সরওয়ার কামাল) সহ পরিবারের সদস্যদের হুমকি ধমকির অভিযোগ আনা হয়।

মাহবুবুর রহমান চৌধুরীর দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন, জামাত-শিবিরের সরকার বিরোধী আন্দোলনে নের্তৃত্বদানকারী এবং বিভিন্ন মামলা ও হত্যা মামলার চার্জসীটভুক্ত আসামী কক্সবাজার পৌরসভার বহিস্কৃত মেয়র সরওয়ার কামাল গত ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় উচ্চআদালতের রায়ের অজুহাতে ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী ও দলবল নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাপ সৃষ্টি করে দায়িত্ব প্রহণের চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অবহিত করেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।
অপরদিকে, পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে মেয়র সরওয়ার কামাল উল্লেখ করেন, তিনি পৌরসভার নির্বাচিত মেয়র।

মহামান্য হাইকোর্টের রীট পিটিশন মামলা নং-৫৫৯৭/২০১৭ এর আলোকে ২৬ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বিকাল ৪টার পর মাহবুবুর রহমান চৌধুরী দলবলসহ পৌরসভা কার্যালয়ে হাজির হয়ে প্রকাশ্যে হুমকি ধমকি দেয়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। এতে করে হ্ইাকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জরুরী ভিক্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন সরওয়ার কামাল।

মেয়র সরওয়ার কামাল দাবি করেন, কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকারি মাহবুবুর রহমান চৌধুরী আদালতের নির্দেশনা অমান্য করে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছেন, যা কার্যত আদালত অবমাননারই শামিল।

তিনি আরও জানান, আদালতের আদেশে স্বপদে ফিরলেও দলীয় ক্যাডারদের পৌরসভার কার্যালয়ে এনে মেয়রের দপ্তরে বসিয়ে রেখে জোরজবর দস্তি পৌর মেয়রের কার্যক্রম চালাচ্ছেন মাহবুবুর রহমান চৌধুরী।

নির্বাচিত মেয়র সরওয়ার ও ভারপ্রাপ্ত মেয়র মাবুর এধরনের কর্মকান্ডে পৌরবাসি উদ্বেগ আর উৎকন্ঠায় পড়ে গেছে। অনেকে আতংকে পৌর কার্যালয়ে নাগরিক
প্রসংগ, হত্যা, নাশকতাসহ ফৌজদারি বিভিন্ন মামলার চার্জসীটভুক্ত আসামী হওয়ায় ২০১৫ সালের ২৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং-স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা-৪৬.০০.০০০.০৬৩.২৭.০১৫.১৫-২১৮৮/১(৮) প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র সরওয়ার কামালকে সাময়িক বহিস্কার করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব পালন কওে আসছে মাহবুবুর রহমান চৌধুরী। দীর্ঘ ১ বছর ৪ মাস ২৬ দিন পর উচ্চ আদালতের আদেশে মেয়র পদ ফিরে পেলেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল।

গত ২৪ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের নেতৃত্বে গঠিত বেঞ্চের রায়ে মেয়র সরওয়ার কামালের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই বলে জানানো হয়। সংবিধানের ৭ ও ১১ ধারার আলোকে দায়ের করা রীট পিটিশন (নং ৫৫৯৭/১৭) শুনানী শেষে আদালত এ আদেশ দেন। জনস্বার্থে রীট পিটিশনটি দায়ের করেন কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকার মৃত আহমদ হোসাইনের ছেলে আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার পৌরসভার মেয়র পদ নিয়ে সরওয়ার-মাবুর টানাটানি

আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭