ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শাকিব খান নিষিদ্ধ হলেন

  • আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • / 796
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতির কেউ শাকিব খানকে নিয়ে শুরু হওয়া বিতর্কের সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত কাজ করতে পারবেন না।

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এদিকে সমিতির আদেশ অমান্য করে শাকিব খানকে নিয়ে সিনেমার কাজ চালিয়ে যাওয়ায় ‘রংবাজ’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনির সদস্য পদ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ পরিচালক সমিতির প্যাডে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি, মহাসচিবের স্বাক্ষর রয়েছে। এ ছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।

প্রসঙ্গত, শাকিব খান কিছুদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা বিএফডিসিতে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন?’

‘প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’ যোগ করেন তিনি। এরপর শাকিবের এই বক্তব্যের বিরুদ্ধে পরিচালক সমিতি অবস্থান নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাকিব খান নিষিদ্ধ হলেন

আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭