ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

১১ মে পবিত্র লাইলাতুল বারাআত

  • আপডেট সময় : ০৩:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৪ শাবান ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বারাআত পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সভায় ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শাফায়াত মাহবুব, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে আগামীকাল ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এছাড়া আগামী ১৪ শাবান ১৪৩৮ হিজরি মোতাবেক ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১১ মে পবিত্র লাইলাতুল বারাআত

আপডেট সময় : ০৩:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭