ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাবিতে র‌্যালি

  • আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি করেছে সাংবাদিকরা। বুধবার দুপুরে রাবি রিপোর্টার্স ইউনিটি র‌্যালিটির আয়োজন করে। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’।

এদিন বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাইসা জান্নাত, ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধরা মাধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে এ দিবস পালিত হয়ে আসছে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী জাতিসংঘ প্রতি বছরের ৩ মে’কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাবিতে র‌্যালি

আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭