ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ‘ট্রাভেলিং রিজার্ভ’ সিয়ার্স

  • আপডেট সময় : ১১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকায় যুক্ত হলেন পেসার বেন সিয়ার্স।

আরেক পেসার অ্যাডাম মিলনের ইনজুরির কারণে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা থেকে মূল দলে সুযোগ পান কাইল জেমিসন। ফলে ফাঁকা হয়ে পড়ে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা।

সেই জায়গায় সুযোগ পেয়েছেন সিয়ার্স।

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সিয়ার্স। এরপর আর কিউইদের হয়ে খেলা হয়নি তার।

ইনজুরি কাটিয়ে গত মাসের শেষ দিকে ঘরোয়া সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে আবারও মাঠে ফিরেন সিয়ার্স। আসরে ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নেন তিনি। বল হাতে ছন্দে থাকায় বিশ্বকাপে জাতীয় দলের সাথে যুক্ত করা হল সিয়ার্সকে।

নিউজিল্যান্ডের হয়ে ২২টি টি-টোয়েন্টিতে ২৩ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী সিয়ার্স।

আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন সিয়ার্স।

৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। একই গ্রুপের অপর তিন দল-দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ‘ট্রাভেলিং রিজার্ভ’ সিয়ার্স

আপডেট সময় : ১১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬