ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিএনপির প্রস্তাব সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘জিম্মি করার’ একটি চক্রান্ত : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন সহায়ক সরকার-সম্পর্কিত বিএনপির প্রস্তাব সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘জিম্মি করার’ একটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
‘সহায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন এক মন্তব্যের প্রেক্ষাপটে হাসানুল হক ইনু আরো বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান সাংবিধানিকভাবেই বাতিল হয়ে গেছে। বিএনপি যতই হুমকি দিক, সংবিধান অনুযায়ীই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আইসিটি আইনে ৫৭ ধারা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন চূড়ান্ত করার সময় ৫৭ ধারাটাও সমন্বয় করা হবে।

এ সময় জেলা জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহিদ হাসান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী দুপুর ১২টায় কুষ্টিয়া মিরপুর উপজেলা চরনওদা পাড়া, আবুরি মাঠপাড়া এবং নওদা আজমপুর গ্রামে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।

বিকেল ৩টায় মিরপুর হাজরাহাটি উচ্চ বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির প্রস্তাব সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘জিম্মি করার’ একটি চক্রান্ত : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭