ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 45
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের প্রাণহানি ও আরও চারজন আহত হয়েছে।

দেশটির উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিস আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে মানলেউ শহরের পাঁচ তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দমকল কর্মীরা জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সন্ধ্যায় পাঁচ জন মারা গেছে এবং আরও চার জন সামান্য আহত হয়েছে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় মৃতদের বেশির ভাগই বয়সে তরুণ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘ভিতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেনি। দমকল কর্মীরা অনেক চেষ্টা করা সত্ত্বেও, তাদের জীবন বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬