ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ আটক এক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত শহীদ ইউসুফের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

গত ২৬ ফেব্রুয়ারি ‘ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপর আজ সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায়।

এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন।

প্রতিনিধি দলটি শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার সন্তানের শহীদের মর্যাদা রক্ষা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থার আশ্বাস দেন।

মানবিক এই কর্মসূচিতে আরো আরও উপস্থিত ছিলেন-বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬