ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইরানে থাকা ইউরেনিয়ামে ১১টি পরমাণু বোমা তৈরি সম্ভব, যা বলছে ইসরায়েল

  • আপডেট সময় : ১০:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান থেকে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম অপসারণ করা না গেলে চলমান যুদ্ধকে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে। কারণ ইরানের হাতে থাকা বর্তমান সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

এমনটাই জানিয়েছেন দখলদার ইসরায়েল-এর এক সেনা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের ইউরেনিয়াম ইস্যু সমাধান না হলে ইসরায়েলের সামরিক অভিযানটির মূল লক্ষ্য অর্জিত হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে প্রায় ৪০ দিনের এই সংঘাত কার্যত অর্থহীন হয়ে পড়বে।

ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে ইরানে আমাদের সামরিক কার্যক্রমকে ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। পরবর্তীতে ইরান সরকার এই ইউরেনিয়াম ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠতে পারে।

তিনি আরও ইঙ্গিত দেন, কূটনৈতিকভাবে সমাধান না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি বলতে পারি। কিন্তু তা না হলে লক্ষ্য অর্জনে আবারও হামলার প্রয়োজন হতে পারে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে থাকা ইউরেনিয়ামে ১১টি পরমাণু বোমা তৈরি সম্ভব, যা বলছে ইসরায়েল

আপডেট সময় : ১০:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬