ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ ইস্যু: ইইউর বৈঠক শুরু

  • আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, নির্বাচন মানবাধিকার পরিস্থিতি, গুম ও বিচার বর্হিভূত হত্যা, শ্রমিক অধিকার  নিয়ে ইইউর বৈঠক শুরু হয়েছে।বৈঠকে উপস্থিত রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

স্থানীয় সময় বেলা দুইটা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ বৈঠকটি শুরু হয়েছে। ইউরোপিয় পার্লামেন্টর দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-কমিটি এ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর নেতৃত্ব একটি প্রতিনিধি দল দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন।

সূত্র জানিয়েছে, বৈঠকে ৬টি এজেন্ডা থাকছে। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন দুই মন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। ইইউ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সমাধানে তিনটি প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ ইস্যু: ইইউর বৈঠক শুরু

আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭