ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএফএ) দীর্ঘদিন ধরে উড্ডয়ন নিষেধাজ্ঞার পর ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ কার্গো বিমানগুলোকে পুনরায় উড্ডয়নের অনুমতি দিয়েছে।

সোমবার এফএএ’র একজন মুখপাত্র বলেন, ‘দীর্ঘ পর্যালোচনার পর নিরাপদভাবে এমডি-১১ বিমানগুলো পুনরায় চালুর জন্য বোয়িংয়ের প্রটোকল অনুমোদন করেছে।’

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৫ সালের ৯ নভেম্বর সব এমডি-১১ বিমান উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় সংস্থাটি। এর কয়েকদিন আগে কেনটাকির লুইসভিলে এক দুর্ঘটনায় ১৪ জন মারা যায়। মৃতদের মধ্যে মাটিতে থাকা ১১ জনও রয়েছেন।

ডেলিভারি প্রতিষ্ঠান ইউপিএস পরিচালিত কার্গো বিমানটি হাওয়াইয়ের উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে বিমানবন্দরের কাছে শিল্প ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি বিস্ফোরিত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গত ২০ নভেম্বর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে জানায়, ইঞ্জিনকে ডানার সঙ্গে যুক্ত রাখা একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ক্লান্তিজনিত ফাটল ছিল। উড্ডয়নের সময় সেটি ভেঙে যায়।

এ ঘটনায় এনটিএসবি’র তদন্ত শুনানি আগামী ১৯ মে হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালে ম্যাকডোনেল ডগলাস অধিগ্রহণকারী বোয়িং সোমবার জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এমডি-১১ মালিকদের কাছে বিমান পরিদর্শনের নির্দেশনা পাঠানো হয়েছে।

দুর্ঘটনার চারদিন পর ইউপিএস তাদের পুরো এমডি-১১ বহর উড্ডয়ন থেকে সরিয়ে নেয়। পরে জানুয়ারির শেষ দিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, ২০২৩ সালে শুরু হওয়া বহর অবসরের প্রক্রিয়া আরো দ্রুত সম্পন্ন করা হবে।

সোমবার এএফপি-কে পাঠানো এক বিবৃতিতে ফেডএক্স জানায়, বোয়িং নির্ধারিত ও এফএএ অনুমোদিত প্রয়োজনীয় মেরামত ও পরিদর্শন সম্পন্ন এবং পরীক্ষামূলক উড্ডয়ন শেষে রোববার থেকেই তাদের দু’টি এমডি-১১ বাণিজ্যিক ফ্লাইটে ফিরেছে।

মেমফিস বিমানবন্দর থেকে বিমান দু’টি যাত্রা করে। এর একটি যায় ফ্লোরিডার মায়ামিতে এবং অন্যটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬