ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র

চীনা পণ্যবাহী জাহাজে রুশ ড্রোন আঘাত করেছে : ইউক্রেন

  • আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কৃষ্ণসাগরে গত রাতে রাশিয়ার ড্রোন চীনের একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। সোমবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে যাওয়ার একদিন আগে এ ঘটনা ঘটল।

সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ওদেসার কাছে বেসামরিক জাহাজে কিয়েভ নিয়মিতই রুশ হামলার অভিযোগ জানিয়ে আসছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে এবারের হামলা এমন এক সময়ে হলো, যখন দুই দিনের সফরে পুতিন বেইজিং যাচ্ছেন। সফরে তিনি ও সি চিনপিং বন্ধুত্বপূর্ণ দেশ দু’টির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আলোচনা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ড্রোন ওদেসায় আঘাত হেনেছে। ড্রোনগুলোর একটি চীনের মালিকানাধীন একটি জাহাজে আঘাত করেছে।’

তিনি আরও বলেন, ‘সমুদ্রে কোন জাহাজ ছিল, সে বিষয়ে রাশিয়ার অজ্ঞাত থাকার সুযোগ নেই।’

ইউক্রেনের নৌবাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানান, জাহাজটির সব নাবিকই চীনের নাগরিক। তবে কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি যাত্রা অব্যাহত রাখে।

নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, ‘জাহাজটি পণ্য ওঠানোর জন্য বন্দরে প্রবেশ করছিল। রাতে শাহেদ ড্রোনের আঘাতের পর নাবিকরা নিজেরাই পরিস্থিতি সামাল দেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। জাহাজটি পরে নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।’

ইউক্রেনের নৌবাহিনী জাহাজটির নাম জানিয়েছে ‘কেএসএল দেইয়াং।’

তারা একটি ছবিও প্রকাশ করেছে। সেখানে জাহাজটির উপরের ডেকের একটি অংশে আগুনে পোড়া চিহ্ন দেখা যায়।

জেলেনস্কি বলেন, রাতে রুশ বাহিনী ইউক্রেনে ৫২৪টি হামলাকারী ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল।

চীন নিয়মিতই উভয় পক্ষের প্রতি যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য তারা কখনও রাশিয়ার নিন্দা করেনি।

নিজেদেরকে এই যুদ্ধে নিরপেক্ষ হিসেবেই উপস্থাপন করে আসছে বেইজিং।

২০২২ সালে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির একটি চুক্তি হয়েছিল। তবে প্রায় এক বছর পর ক্রেমলিন সেই চুক্তি বাতিল করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনা পণ্যবাহী জাহাজে রুশ ড্রোন আঘাত করেছে : ইউক্রেন

আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬