ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

‘নেইমার-ইনিয়েস্তাকে ছাড়া অসম্পূর্ণ মেসি!’

  • আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোপা দেল রের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠান শেষে বার্সেলোনার স্পোর্টস ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পেরে গ্রাটাকস কথা বলেন দলটির সার্বিক অবস্থা নিয়ে। উঠে আসে লিওনেল মেসি- প্রসঙ্গও। বার্সার এই কর্তা জানান, নেইমার-ইনিয়েস্তাকে ছাড়া অসম্পূর্ণ মেসি!

স্প্যানিশ মিডিয়াকে পেরে গ্রাটাকস বলেন, ‘নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্যান্য সতীর্থদের ছাড়া অসম্পূর্ণ মেসি। এই আর্জেন্টাইন দারুণ খেলোয়াড়। মেসি বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কোপা ডেল রের শেষ আটে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সা। প্রথম লেগে লুইস এনরিকের শিষ্যদের দিতে হবে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মাঠে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত জিততে পারেনি তারা! সম্প্রতি এই মাঠেই লা লিগার ম্যাচে শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিকে ১-১ গোলে ড্র করেছিল বার্সা।

এদিকে এমন মন্তব্য করে বরখাস্ত হয়েছেন বার্সার এই পরিচালক।

শুক্রবার রাতে কাতালান এই ক্লাবটির স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে তাকে বরখাস্ত করা হয় গ্রাটাকসকে।

উল্লেখ্য, গ্রাটাকসকে স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তাকে বার্সেলোনায় রাখছে কর্তৃপক্ষ। তাদের লা মেসিয়া প্রকল্পের ‘মাসিয়া ৩৬০’তে কাজ করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নেইমার-ইনিয়েস্তাকে ছাড়া অসম্পূর্ণ মেসি!’

আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭