ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে

বিসিএএসপিএস’র ভবন উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান

  • আপডেট সময় : ১১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন।

আজ ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ এটি উদ্বোধন করা হয়। এসময় তিনি নব উন্মোচিত বিসিএএসপিএস’র ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

গত ১৮ জানুয়ারি বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস’র ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।

সম্প্রতি বিসিএএসপিএস সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে আরজেএসসি (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)-তে নিবন্ধিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার-এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (টিআরএডিওসি)-এর কমান্ড্যান্ট, বিসিএএসপিএস’র গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিএএসপিএস’র ভবন উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান

আপডেট সময় : ১১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬